গ্রেট কার রেস: টেসলা সিটি
তৈরি করেছে Belancer Games
- ফ্রি, বিজ্ঞাপনসহ
- আর্কেড
- 0.9 MB
- আড়াআড়ি ভালো
প্রতিদ্বন্দ্বী মাফিয়া বসদের সাথে বাংলাদেশের 64 জেলা জুড়ে রেস দিন, টেসলার ঝাঁক, ফিটনেসবিহীন বাস আর পুলিশকে পাশ কাটিয়ে।
খেলার সময় এই গেমে বিল্যান্সারের প্রচার দেখা যায়।
কীভাবে খেলবেন
◀ ▶ বা অ্যারো কি দিয়ে চালান, ■ বা ↓ দিয়ে ব্রেক, আর নাইট্রোর জন্য ⚡ বা স্পেস চেপে ধরুন। লাঠি বাটন (F) চাপলে আপনার গুন্ডা পাশে যে থাকে তাকে মারবে: হালকা টেসলা ছিটকে যায়, কিন্তু বাস প্রায় নড়ে না, আর ড্রাইভার আপনার পিছে লাগে। প্রতিটা জেলা একটা মিশন: বসদের আগে গেটে পৌঁছান, টার্গেট বসের গাড়ি শেষ করুন, চেকপয়েন্ট ধরে ব্রিফকেস পৌঁছান, অথবা পুলিশকে ফাঁকি দিন। গায়ে পুলিশ-তারা থাকলে পুলিশের গাড়ির পাশে থামবেন না, নইলে ধরা খাবেন। জেতা প্রতিটা জেলা আপনার এলাকা হয়, আপনি না থাকলেও টাকা আসে; সেই টাকায় ভাই’স ডেন থেকে গাড়ি আর আপগ্রেড কিনুন। বেলাকে ডাকলে (20 ক্রেডিট) 8 সেকেন্ড সে চালাবে, লেন খালি করবে আর টোল সারিয়ে দেবে।